Update
Institute information

কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন জনাব কাজী মাহবুবউল্লাহ। তিনি ফরিদপুর জেলা ধীন ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের বাসিন্দা। তিনি ১৯১৬ সালের ৪ঠা বৈশাখ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন, কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএসসি এবং রিপন কলেজ থেকে বিএ পাস করেন। শিক্ষাজীবন শেষে একাউন্টেন্ট জেনারেল অফ বেঙ্গল এ অডিটর পদে যোগদান করেন ,পরবর্তীকালে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকারের অধীনে সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে এসিস্ট্যান্ট ডিরেক্টর অফ মুভমেন্ট এন্ড স্টোরেজ পদে যোগদান করেন। ১৯৫৫ সালে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়ে নিজে ব্যবসা শুরু করেন এবং দরিদ্র সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তার লক্ষ্যে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন জনাব কাজী মাহবুবউল্লাহ। কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। কাজী মাহবুবউল্লাহ ১৯৭৬ সালে অত্র প্রতিষ্ঠানটি তার নিজ মায়ের নামে প্রতিষ্ঠা করেন। তার মায়ের নাম "শামসুন্নেছা"। এই মহান দানবীরের সদিচ্ছায় ভাঙ্গা উপজেলার নারী জাগরণের সৃষ্টি হয়েছে। অনন্তকাল তার এই অবদানের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

See EIIN Certificate
See Institute's Permission/Permit

Institute EIIN Number :

108662

Institute Name

Kazi Shamsunnesa Pilot Girls High School

Tag

Address

Bhanga Town

Mobile No

01309108662

E-Mail

arunkumardatta60@gmail.com

Current Student

678

Institute Type

High School

Class

6,7,8,9,10,Voc-9,Voc-10

Classroom

12